কোম্পানীগঞ্জে ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ
Led Bottom Ad

শাহ আরেফিন টিলায় অভিযান

কোম্পানীগঞ্জে ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৯/০৪/২০২৬ ২২:৪২:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৯৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল একটি চক্র। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই টিলায় অবাধে পাথর উত্তোলন শুরু হয়। পাথর খোকোদের তাণ্ডবে হযরত শাহ আরেফিন (র.)-এর মাজার, কবরস্থান ও স্থানীয় খেলার মাঠ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এর আগে উপজেলা প্রশাসন ও পুলিশের একাধিক অভিযানেও পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। গত মাসে যৌথবাহিনীর অভিযানে ৩৯টি ট্রাক্টর আটক ও মামলা দেওয়ার পর বড় পরিসরে উত্তোলনের গতি কিছুটা কমলেও অবৈধ মজুদ রয়ে গিয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৯৬ হাজার ৮০৮ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত এই পাথরগুলো বর্তমানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সংগৃহীত এই পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad