শাল্লায় দিনদুপুরে বাড়িতে হামলাসহ লুটপাটের অভিযোগ

শাল্লায় দিনদুপুরে বাড়িতে হামলাসহ লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৯/০৪/২০২৬ ১৮:৩৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দিনদুপুরে একদল সশস্ত্র দুর্বৃত্ত একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলা সদরের ঘুঙ্ঙ্গিয়ারগাঁও বাজার এলাকার কলেজ রোডে আব্দুল মান্নান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা বাড়ির দেয়াল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল বাইরে ছুড়ে ফেলে দেয়। এ সময় বাড়ির লোকজন আতঙ্কে পড়েন।


ভুক্তভোগীর স্ত্রী মুঞ্জু চৌধুরী অভিযোগ করেন, ইকবাল মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় একাধিকবার থানায় ফোন করলেও পুলিশ তাৎক্ষণিক সাড়া দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।


এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং পুলিশকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: