দক্ষিণ সুরমার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের আশ্বাস

দক্ষিণ সুরমার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের আশ্বাস

প্রথম ডেস্ক

০৮/০৪/২০২৬ ১৬:২৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষিণ সুরমা এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


বুধবার দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যানবাহনের অব্যবস্থাপনার কারণে এ এলাকায় প্রতিনিয়ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানে যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


অনুষ্ঠানটি ভিশনস্প্রিং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়।


সিসিক প্রশাসক বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট তীব্র হচ্ছে এবং জনভোগান্তি বাড়ছে। যানজট কমাতে টার্মিনালের ভেতরেই যানবাহন রাখার নির্দেশনা দেওয়া হবে। টার্মিনালে জায়গা সংকুলান না হলে বিকল্প স্থান নির্ধারণ করা হবে।


শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, সরকার শ্রমবান্ধব নীতি অনুসরণ করছে এবং শ্রমিকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।


অনুষ্ঠানে সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক নগরের ২৫ নম্বর ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল আবাসিক এলাকা পরিদর্শন করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: