সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল আসামের শিলচর

সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল আসামের শিলচর

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৪/২০২৬ ১৮:২৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই কম্পন সিলেটেও অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবীদ ফারজানা সুলতানা। 


মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে উৎপত্তিস্থল হলেও এর কম্পন বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ পার্শ্ববর্তী সীমান্ত অঞ্চলে অনুভূত হয়।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।


শিলচরসহ আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে হঠাৎ কম্পন অনুভূত হলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।


তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ডি আর ডি

মন্তব্য করুন: