ভূমধ্য সাগরে নিহত দিরাইয়ের ৭ তরুণের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

ভূমধ্য সাগরে নিহত দিরাইয়ের ৭ তরুণের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৫/০৪/২০২৬ ২০:৪৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লিবিয়া হয়ে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে প্রাণ হারানো সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ জন অভিবাসনপ্রত্যাশীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ এপ্রিল) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি; মানবপাচারকারীদের খপ্পরে পড়ে অনাহারে ও অবহেলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে বিএনপি সবসময়ই অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

কামরুজ্জামান কামরুল এমপি এ সময় স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং মানবপাচার রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, আব্দুর রশিদ চৌধুরী এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলালসহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে দালালের খপ্পরে পড়ে চরম খাদ্যসংকট ও অনাহারে দিরাই উপজেলার ৭ জন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়, যা পুরো জেলায় শোকের ছায়া ফেলেছিল। সিলেটসহ সারাদেশে অবৈধ পথে বিদেশ যাত্রা নিয়ে চলমান উদ্বেগের মাঝে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা শোকাতুর পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনতা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং দোষী মানবপাচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন: