ভূমধ্যসাগরে নিহত ফাহিমের পরিবারের খোঁজ নিলেন জেলা পরিষদ প্রশাসক

ভূমধ্যসাগরে নিহত ফাহিমের পরিবারের খোঁজ নিলেন জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০২/০৪/২০২৬ ২২:২৫:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মর্মান্তিকভাবে প্রাণ হারানো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের ১৯ বছর বয়সী তরুণ মোঃ ফাহিম আহমেদ মুন্নার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তিনি নিহত ফাহিমের গ্রামের বাড়িতে সশরীরে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এসময় মিজানুর রহমান চৌধুরী মুন্নার পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সুরমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: