দোয়ারাবাজারে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে সংবর্ধনা
সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজানকে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, মিজানুর রহমান চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে সুনামগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত হবে এবং তারা এলাকার সার্বিক উন্নয়নে তার বিশেষ সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সংবর্ধিত অথিতি মিজানুর রহমান চৌধুরী মিজান ইউনিয়ন পরিষদের এই উষ্ণ অভ্যর্থনার জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়ারাবাজারসহ সমগ্র সুনামগঞ্জ জেলার জনকল্যাণ ও অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: