ছাতকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে সরকার কৃষকদের যথাযথ মূল্যায়ন ও কৃষিতে নিরবচ্ছিন্ন ভর্তুকি প্রদান করে যাচ্ছে, কারণ কৃষকই দেশের প্রাণ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা বাকি বিল্লাহ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত কৃষকদের মাঝে আউশ ধানের উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ রহমান
মন্তব্য করুন: