সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ২ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ২ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৪/২০২৬ ১৮:৪৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ ও পাচার রোধে সুনামগঞ্জের জামালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ তৎপরতায় ২০৮০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল জব্দ করা হয়, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপো ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে জামালগঞ্জের যমুনা অয়েলের বার্জ ডিপোতে ২৮ বিজিবির দেড় প্লাটুন সদস্য মোতায়েন থেকে ২৪ ঘণ্টা গোয়েন্দা নজরদারি ও তদারকি চালাচ্ছেন এবং একই সঙ্গে সীমান্তের তিনটি এলসি পয়েন্টসহ বিভিন্ন চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে তেল মজুদ বা পাচার করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন: