মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে ২৫ লক্ষ টাকার মাছ নিধন

মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে ২৫ লক্ষ টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০৩/২০২৬ ১৯:৫৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষির তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ২৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি সৈয়দ রকিবুল হোসাইন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পুকুরে মাছের অস্বাভাবিক ছোটাছুটির শব্দ শুনে রকিবুল ঘর থেকে বেরিয়ে টর্চলাইটের আলোতে কয়েকজনকে দেখতে পান এবং তাকে দেখা মাত্রই চক্রটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী চাষি জানান, তার তিনটি পুকুরে থাকা প্রায় ৬০ মণ টেংরা মাছ যার বাজারমূল্য ১২ লক্ষ টাকা এবং রুই, কাতল, সিলভার কার্প ও তেলাপিয়াসহ অন্যান্য দেশীয় প্রজাতির আরও ১৩ লক্ষ টাকার মাছ বিষক্রিয়ায় মারা গেছে, যা তার অপূরণীয় ব্যবসায়িক ক্ষতি সাধন করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: