ছবি তোলা নিয়ে বিরোধ: নবীগঞ্জে সংঘর্ষ, ৩০ জন আহত

ছবি তোলা নিয়ে বিরোধ: নবীগঞ্জে সংঘর্ষ, ৩০ জন আহত

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২১/০৩/২০২৬ ১৮:৫৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছবি তোলাকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজ পড়ুয়া মেয়ে ও তার ভাগনীর ছবি ধারণ করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঈদুল ফিতরের নামাজের পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।


আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনায়েম মিয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন: