কারাদণ্ড ও অর্থদণ্ড
তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক ঝটিকা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে চারজনকে আটকসহ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী পরিচালিত এই অভিযানে তাহিরপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শিমুল বাগান এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়; পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ঢালারপার ও লাউড়েরগড় এলাকায় পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করে তাদের নিকট থেকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এই অভিযানের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: