দোয়ারাবাজার উপজেলাবাসীসহ দেশবাসীকে আরিফুল ইসলাম জুয়েলের ঈদ শুভেচ্ছা

দোয়ারাবাজার উপজেলাবাসীসহ দেশবাসীকে আরিফুল ইসলাম জুয়েলের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/০৩/২০২৬ ০০:৩১:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোগলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সমাজের বিত্তবানদের প্রতি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

উল্লেখ্য, আরিফুল ইসলাম জুয়েল সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময় কারাবরণ ও হয়রানির শিকার হয়েছেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে "ঈদ মোবারক" জানান।

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: