জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করে ৩৩ হাজার টাকা অর্থদন্ড আদায়
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভায় জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে দোকানপাট অপসারণ দাবি জানিয়ে আসছে জনসাধারন। দীর্ঘ দিন পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দোকান অপসারণ করা হল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জগন্নাথপুর বাজারে ফুটপাতের অবৈধ দোকান অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন। এ সময় পৌর পয়েন্ট থেকে চিলাউড়া পয়েন্ট পর্যন্ত রাস্তার দুইপাশের যানজট সৃষ্টিকারী অস্থায়ী অবৈধ ফলের দোকান, সবজির দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়। আইন অমান্য করে ফুটপাত দখল করে রাখায় ৯ টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। এ সময় জগন্নাথপুর থানার এসআই রফিক উদ্দিন সহ জগন্নাথপুর পৌরসভা ও জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন বলেন, আইন অমান্য করে ফুটপাত দখল করে রাখায় ৯টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: