শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সুলতানপুর করচ বাগান মাঠে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক নাবিল খাঁন ও নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রমজানের গুরুত্ব ও যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতী নূর আহমেদ চুয়াপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর খাঁন, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি জাকারিয়া মাহবুব।
রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মহির উদ্দীন মহির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংবাদিক প্রীতম দাস এবং উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কামরান আহমেদ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর কোতোয়ালি থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নূমান সালেহ, ওমান জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমেদ উসমানী, দোয়ারাবাজার উপজেলা জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ শায়খুল ইসলাম, সাংবাদিক মাওলানা এমআর সজীব ও আব্দুর রহমান জামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্র ও যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য কাওসার আহমদ, সাযেম আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদল নেতা আঙ্গুর আলম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুদ, সদস্য সচিব কামরান আহমদ এবং জয়কলস ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একসঙ্গে ইফতারে শরিক হন।
প্রীতম দাস
মন্তব্য করুন: