দোয়ারাবাজারে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

দোয়ারাবাজারে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৮/০৩/২০২৬ ১৯:২১:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের দায়ে জুয়েল মিয়া (নিমাই) নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সুমন আহমেদ নামে অপর একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাজাপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: