দোয়ারাবাজারে দেড়শতাধিক পরিবারের মাঝে এফআরসিএফ-এর ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মরহুম হাজী ফজলুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের (এফআরসিএফ) উদ্যোগে দেড়শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা এগারোটায় লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর চৌধুরী বাড়িতে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মরহুম হাজী ফজলুর রহমান চৌধুরীর নাতি ও স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল হক চৌধুরী মামুনের পরিচালনায় প্রতিটি প্যাকেজে ৫ কেজি আতপ চাল, ২ কেজি ময়দা, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ প্যাকেট লাচ্ছা সেমাই ও ১ কেজি মসুর ডাল প্রদান করা হয়। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জালাল আহমদ তালুকদার চাঁন মিয়া, হুমায়ূন চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী লিমন, জয়নাল আবেদিন (গেদা মিয়া), হুসেন আলী বতাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম তালুকদার প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশ-বিদেশে অবস্থানরত মরহুম হাজী ফজলুর রহমান চৌধুরীর উত্তরসূরিদের নিজস্ব অর্থায়নে প্রতিবছরই রমজান মাসে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। উপহার বিতরণের পাশাপাশি মাসব্যাপী ইফতার মাহফিল এবং যাকাত ফান্ডের মাধ্যমেও স্থানীয় দরিদ্র মানুষকে সহায়তা করা হচ্ছে।
ইউপি সদস্য মো. এমদাদুল হক চৌধুরী মামুন জানান, তাঁর চাচা সফিকুর রহমান চৌধুরী ও মাসুদুর রহমান চৌধুরীসহ পরিবারের সকল সদস্যদের সহযোগিতায় এই ধারা অব্যাহত রয়েছে এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে আর্তমানবতার সেবায় কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। ইতিপূর্বে করোনা মহামারি ও ভয়াবহ বন্যার সময়ও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: