যাদুকাটায় স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু

যাদুকাটায় স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/০৩/২০২৬ ১৭:২৭:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মহাবারুণী স্নান করতে এসে অজয় দাস (৫৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বারুণী মেলা ও গঙ্গাস্নান চলাকালে অদ্বৈত মন্দির সংলগ্ন বালুচর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত অজয় দাস সুনামগঞ্জ সদর উপজেলার উজান সাফালা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে অদ্বৈত মন্দিরের সামনে অজয় দাস হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাসেবকরা তাকে উদ্ধার করে মেলা প্রাঙ্গণের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে এবং বর্তমানে মরদেহটি পুলিশি হেফাজতে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ রহমান

মন্তব্য করুন: