যাদুকাটায় শুরু হচ্ছে পণাতীর্থের বারুণী স্নান: সড়ক নিয়ে পুণ্যার্থীদের উৎকণ্ঠা

যাদুকাটায় শুরু হচ্ছে পণাতীর্থের বারুণী স্নান: সড়ক নিয়ে পুণ্যার্থীদের উৎকণ্ঠা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৭/০৩/২০২৬ ১৭:২০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পণাতীর্থ ধামের মহাবারুণী ও গঙ্গাস্নান। আজ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৭ মিনিট পর্যন্ত স্নানের মুখ্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে এই ধর্মীয় মিলনমেলাকে ঘিরে সড়কপথের বেহাল অবস্থার কারণে দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থীর যাতায়াতে চরম দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার থেকে পুরানগাঁও পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। দুর্ভোগ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকল্প নৌপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং বিভিন্ন যানবাহনের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১৪০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে সাধক অদ্বৈতচার্য তাঁর মায়ের ইচ্ছে পূরণে যোগ সাধনার মাধ্যমে পৃথিবীর সকল তীর্থের জল যাদুকাটায় একত্রিত করেছিলেন, যা এখন 'বারুণী যোগ' নামে পরিচিত। এদিকে, পবিত্র শবে কদর ও ঈদুল আজহার ভাবগাম্ভীর্য রক্ষায় এবার হযরত শাহ আরেফিন (রহ.)-এর ওরস ও মেলা স্থগিত রাখা হয়েছে।

উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, যাদুকাটার উভয় তীর ও মেলা প্রাঙ্গণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক নজরদারিতে মোতায়েন রয়েছে মেডিকেল টিম, গোয়েন্দা সদস্য এবং ভ্রাম্যমাণ আদালত।

এ রহমান

মন্তব্য করুন: