সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের ইন্তেকাল

আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/০৩/২০২৬ ১৪:৪২:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ নূরুল ইসলাম (৮০) পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় মরহুমের নিজ এলাকায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বীর এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানপূর্বক পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এ রহমান

মন্তব্য করুন: