ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের নিকটবর্তী সুহিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আলমগীর হোসেন একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। সুহিতপুর এলাকায় অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও অটোরিকশাটি জব্দ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: