উপদেষ্টা হুমায়ুন কবির
‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় শুরু করেছেন’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, তাঁরই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কাজ পুনরায় শুরু করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ) হুমায়ুন কবির।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর হরিরামপুর গ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এই কর্মসূচি পরিবেশ রক্ষায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি বন্যা প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে; একইসঙ্গে অনেক স্থানে অবৈধ দখলদারদের কবলে থাকা খালগুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের পথ সুগম করা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, নিয়মিত খননের ফলে ডেঙ্গু মশার আবাসস্থল ধ্বংস হবে এবং কৃষকেরা সরাসরি সেচ সুবিধা পাওয়ার মাধ্যমে লাভবান হবেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া,পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত এডভোকেট আব্দুল হক, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, কৃষকদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, আবুল মুনসুর শওকত, আ ত ম মিসবাহ, সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: