সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মিজানুর রহমান চৌধুরীর দায়িত্ব গ্রহণ
সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
সোমবার (১৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর হাতে এই নতুন পদের দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, দেশের প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে গত রোববার সরকারের পক্ষ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়, যার ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা পরিষদের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পান মিজানুর রহমান চৌধুরী। দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের স্বচ্ছতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: