তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশের অভিযান: ৮টি নৌকা জব্দ

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশের অভিযান: ৮টি নৌকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৫/০৩/২০২৬ ১৬:৪৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২টি স্টিলবডি এবং ৬টি অবৈধ সেইভ নৌকাসহ মোট ৮টি নৌকা আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে তাহিরপুর সার্কেলের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এসআই পংকজ দাশ ও এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত এই নৌকাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ ৫৮ হাজার টাকা এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইতোমধ্যে তাহিরপুর থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

যাদুকাটা নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পুলিশের এই কঠোর অবস্থান নিশ্চিত করে ওসি আমিনুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: