সুনামগঞ্জে অস্বাভাবিক শিলাবৃষ্টিতে হাওরের ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জে অস্বাভাবিক শিলাবৃষ্টিতে হাওরের ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/০৩/২০২৬ ১৬:৩০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শনিবার দিবাগত রাতে ১০ মিনিটেরও বেশি সময় ধরে চলা অস্বাভাবিক আকারের শিলাবৃষ্টিতে হাওর এলাকার বোরো ফসল ও কয়েকশ বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১টার দিকে শুরু হওয়া এই তীব্র শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রামের ঘরবাড়ির টিনের চালা ছিদ্র হয়ে গেছে এবং হাওরের নিচু জমিগুলো টানা তিন দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

কৃষকদের মতে, বর্তমানে ধানের শিষ গজানোর এই সংবেদনশীল সময়ে এমন শিলাবৃষ্টি এর আগে কখনও দেখা যায়নি, যার ফলে ফসল রক্ষা বাঁধ ও ফলন নিয়ে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি হয়েছে। বলরামপুর, ইনাতনগর ও শাজদাপুরসহ বিভিন্ন গ্রামের কয়েকশ ঘরের টিন ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সরাসরি ঘরে পড়ছে এবং অনেক পরিবার বর্তমানে বসবাসের অনুপযোগী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানান, শিলার আঘাতে ধানগাছ নুয়ে পড়েছে এবং শিষ ভেঙে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানিয়েছেন, শিলাবৃষ্টিতে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: