সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

প্রথম ডেস্ক

১১/০৩/২০২৬ ১৯:৩২:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর এবং সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈঠকের পরে এ মন্তব্য করেন।


তাহের বলেন, “অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তবে বিএনপি কেন এ কাজ করছে, তা বোধগম্য নয়।” তিনি সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়েও জানান, বিরোধী দলের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।


এর আগে জামায়াতে ইসলামী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন অধিবেশনের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে থাকবেন, তা এখনো নির্ধারিত হয়নি। জুলাই সনদ অনুযায়ী, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নিশ্চিত নয়।

তাহির আহমদ

মন্তব্য করুন: