জৈস্তায় সারি নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

জৈস্তায় সারি নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/০১/২০২৬ ২০:৫৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


নিহত শিক্ষার্থীর নাম মো. মুসআব আমীন (২৮)। তিনি শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২০২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সারী নদীর সাহেবমারা ড্রয়ার এলাকায় গোসল করতে নামেন মুসআব আমীন। একপর্যায়ে তিনি নদীর চোরাবালিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।


খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর বিকেল আনুমানিক ৪টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


মুসআব আমীন গাজীপুর জেলার কালিয়াপুর গ্রামের বাসিন্দা।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা বলেন, উদ্ধার শেষে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন: