হবিগঞ্জ কারাগারে ১৮৮ বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে

হবিগঞ্জ কারাগারে ১৮৮ বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/০১/২০২৬ ১৬:৩৬:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলা কারাগারে চিকিৎসাধীন ও আটক থাকা ১৮৮ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন।


জেলা প্রশাসন জানায়, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী কারাগারে থাকা আইনগতভাবে ভোটাধিকারপ্রাপ্ত বন্দিদের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পোস্টাল ব্যালট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।


রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, কেবল সেই বন্দিরাই ভোট দিতে পারবেন যাদের ভোটাধিকার আইন অনুযায়ী বহাল রয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া কমিশনের বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।


স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, পদক্ষেপটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং ‘সবার জন্য সমান ভোটাধিকার’—এই সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন: