বিশ্বনাথের অধ্যক্ষ নোমানসহ দ্রুত বিচার মামলায় ১৭ জন কারাগারে

বিশ্বনাথের অধ্যক্ষ নোমানসহ দ্রুত বিচার মামলায় ১৭ জন কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১২/০১/২০২৬ ১৭:৫৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নোমান আহমদসহ একটি দ্রুত বিচার মামলার ১৭ জন অভিযুক্তকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


সোমবার (১২ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত বিশ্বনাথ জি.আর (দ্রুত বিচার) মামলা নম্বর–১০৫/২০১৪–এর শুনানি শেষে এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২–এর ৪/৫ ধারায় দায়ের করা মামলায় অভিযুক্তরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—মো. নোমান আহমদ (৪৭), মো. মিজানুর রহমান (২৫), মো. ফারুক মিয়া (৬০), ইসলাম উদ্দিন (২৭), মো. আওয়াল হোসেন পারভেজ (২৭), শেখ মো. হুসাইন আহমদ (২৬), আব্দুল্লাহ আল মাছুম (২৩), মো. নাঈম উদ্দিন সাহান (৫০), মো. জিলা মিয়া (৫২), মো. সায়েফ আহমদ শায়েক (৪৯), মো. মাসুম মিয়া (২৯), মো. মিনহাজুর রহমান (২৪), মদাদুল হক সায়েম মিয়া (৩০), আব্দুস তুফান ওরফে ফরিদ মিয়া (৩৪), মো. কামাল উদ্দিন (২৬) ও নিয়াস উদ্দিন (২৯)।


অভিযুক্তদের সবাই সিলেটের বিশ্বনাথ থানার কাদিপুর গ্রামের বাসিন্দা।


বাদী পক্ষের আইনজীবী আব্দুল খালিক বলেন, অভিযুক্তরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: