কোম্পানীগঞ্জে ধানের শীষের সমর্থনে মহিলাদের সঙ্গে মতবিনিময় সভা

কোম্পানীগঞ্জে ধানের শীষের সমর্থনে মহিলাদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১২/০১/২০২৬ ০৯:৪০:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামে ধানের শীষের সমর্থনে মহিলাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী শ্যামা হক চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম আজাদ, সুলেমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান নোমান, সোহেল রানা, আসাদুজ্জামান রুবেল, জিয়া উদ্দিন জনি, নূর মোহাম্মদ, সদস্য ইব্রাহিম, আশিকুর রহমান লিটন, ফরহাদ আহমদ, নাসির ও মুরাদ প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন: