নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই : সিলেটে উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই : সিলেটে উপদেষ্টা আদিলুর রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০১/২০২৬ ১৭:২৪:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের আগামী একশ বছরের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।


শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিলেট দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীসেবাসংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন।


আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।


তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


ডি আর ডি

মন্তব্য করুন: