সিলেটের মেন্দিবাগ থেকে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের মেন্দিবাগ থেকে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০১/২০২৬ ২০:২০:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের মেন্দিবাগ এলাকা থেকে ছিনতাইয়ের একাধিক মামলার আসামি মিনহাজুল ইসলাম তপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫–২৬ বছর।


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেন্দিবাগ এলাকার একটি কলোনি থেকে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, তপু সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।


গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেন্দিবাগ এলাকায় শাহজালাল ব্রিজের নিচের একটি কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তপু পালানোর চেষ্টা করেন। ঘরের টিন কেটে লাফ দিতে গিয়ে তিনি আহত হন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের দাবি, তপুর বিরুদ্ধে একাধিক মোবাইল চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: