সিলেটে শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন সড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন সড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০১/২০২৬ ১৫:৩২:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন সড়ক থেকে এক অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নারীর বয়স আনুমানিক ৬৮ বছর।


কোতোয়ালি থানার অধীন শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, কবরস্থানসংলগ্ন সড়কে নারীর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মাজার এলাকায় বসবাসকারী ভবঘুরে ছিলেন।


মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডি আর ডি

মন্তব্য করুন: