ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১২/২০২৫ ১৪:৫৩:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ঢাকা-১৫ আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ প্রক্রিয়া সম্পন্ন করে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: