কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২২/১২/২০২৫ ১৩:১০:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হওয়া তরুণ চালক নয়ন আহমদ (২১) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। গত ১৭ নভেম্বর দুর্ঘটনার পর থেকে নয়ন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ২১ ডিসেম্বর রোববার সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


নিহত নয়ন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার বাসিন্দা সিপার উদ্দিনের ছেলে। নয়নের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয়রা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুততম সময়ে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন: