নির্বাচনী প্রস্তুতি জোরদারের আহবান
তাহিরপুর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে করণীয় নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া এবং সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সবার আগে বাংলাদেশ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “দলের নেতাকর্মীদের নির্বাচনী নীতিমালা অনুসরণ করে মাঠে নেমে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সংগঠনের শক্তি দিয়ে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে। দেশের জনগণ পরিবর্তন ও গণতন্ত্র চায় বলেও মন্তব্য করেন তিনি।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জুনাব আলী বলেন, “আগামীকাল থেকেই বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হককে বিজয়ী করার লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাঠে কাজ শুরু করবো। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করা হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন ও আবুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খসরুল আলম, আহবায়ক কমিটি সদস্য সবুজ আলম, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ মোরাদ, বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ কে এম নাসের উজ্জ্বল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, উপজেলা বিএনপির সদস্য আমির শাহ, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক বিএনপির আহবায়ক লায়েছ মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম তালুকদার, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক গুলেনুর মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক হাজী আব্দুস ছামাদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, বালিজুরী ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, তাহিরপুর কৃষকদলের আহবায়ক লুৎফুর রহমান, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর মৎস্যজীবিদলের সভাপতি শফিক মিয়া,তাহিরপুর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, তাহিরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম, তাহিরপুর উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আল-আমীন গনিসহ তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলীয় ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
এ রহমান
মন্তব্য করুন: