পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক

পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৫/১১/২০২৬ ১৪:০৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে নাশকতার সময়ে পেট্রোলবোমা তৈরীর সরঞ্জামসহ মেহেদ হাসান ইমন (২৫) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় কয়েকটি মশাল ও ব্যানার উদ্ধার করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার নূর মোহাম্মদ এর ছেলে।

বিষয়টি বুধবার (২৫ নভেম্বর) নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময়ে বানিয়াচং উপজেলার শরীফখানী এলাকায় কয়েক জন যুবলীগ কর্মী ব্যানার, মশাল ও পেট্রোলবোমা তৈরীর সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ইমনকে আটক করে অন্যান্যরা পালিয়ে যায়।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি আগুনের মশাল, পেট্রোলবোমা তৈরীর সরঞ্জাম ও যুবলীগের একটি ব্যানার উদ্ধার করে।ওসি আরও জানান, আটক ইমানকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad