জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযান

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১৮/১২/২০২৫ ১৯:২৭:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে চিলাউড়া–হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে চিলাউড়া–হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রসুলপুর গ্রামের মৃত হাজী আজাদ উল্লার ছেলে মোহাম্মদ আব্দুল গফুর (৫১) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও থানা পুলিশের পৃথক আরেক অভিযানে কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের সামত আলীর ছেলে মোজায়েল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: