দিরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

দিরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৮/১২/২০২৫ ১৩:৪৩:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে একই অভিযানের অংশ হিসেবে দিরাই উপজেলার নতুন বাগবাড়ী গ্রামের ছুরত মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়া এবং রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুকুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: