বড়লেখায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বড়লেখায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৮/১২/২০২৫ ০০:০১:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি জনাব ময়নুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। এই অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত থেকে জনাব ময়নুল ইসলামকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

অনুষ্ঠানের বক্তারা উল্লেখ করেন, ময়নুল ইসলামের যোগদানের মাধ্যমে এলাকায় জামায়াতে ইসলামী আরও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, দেশের ও সমাজের কল্যাণে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

যোগদানকালে ময়নুল ইসলাম বলেন, ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির প্রতি আস্থা রেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলের আদর্শ বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন: