সুনামগঞ্জে বিএনপি'র বর্ণাঢ্য র‍্যালিতে বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জে বিএনপি'র বর্ণাঢ্য র‍্যালিতে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/১২/২০২৫ ১৮:৩৮:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


​মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীকে নিয়ে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপি'র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিজয় দিবসের র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়। সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


​শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আব্দুল হক, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মুঈনুদ্দিন সুহেল, রেজাউল হক, আকবর আলী, আ ত ম মিসবাহ, অ্যাডভোকেট শেরেনুর আলী, নাসিম উদ্দিন লালসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



​শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন। ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আজকের এই লাল সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে।


​তিনি আরও বলেন, স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে দেশের প্রতিটি মানুষ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা জোরপূর্বক দখল করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে তিনি অভিযোগ করেন।


​বিজয় মাসের এই দিনে তিনি তার নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর আসনের সর্বস্তরের জনসাধারণকে বিজয়ের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তাকে বিজয়ী করে এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


প্রীতম দাস

মন্তব্য করুন: