সিলেটের চাঁদনীঘাটে হোটেলে অভিযান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৬

হোটেল সিলগালা

সিলেটের চাঁদনীঘাটে হোটেলে অভিযান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৬

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/১২/২০২৫ ১৬:১৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটির তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)–কে আটক করা হয়। একই সঙ্গে অতিথি হোটেলটি সিলগালা করা হয়।

এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেলটি সিলগালা করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: