তাহিরপুরে মুক্তি মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

তাহিরপুরে মুক্তি মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৬/১২/২০২৫ ১৫:৫০:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাট সাব-সেক্টরের ঐতিহাসিক মুক্তি মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। তাঁদের ত্যাগ ও সাহসিকতার বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী। উপজেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার আরমান আখন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউএনও’র প্রতিনিধি মাহফুজুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উত্তর শ্রীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলকাস উদ্দিন, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন, ট্যাকেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্তজ আলীসহ অন্যান্যরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ছোরাব হোসেন, শাহা নূর, সুজাফর মিয়া, কুদরত আলী, আবুল খায়ের, মোবারক আলী, তমিজ আলী, নূরুল ইসলাম, বদ মিয়া, আমানউল্লাহসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: