ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/১২/২০২৫ ১২:০৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পৌর শহরের জামতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না; প্রয়োজনে আবারও রাজপথে নামবে।”

বিক্ষোভকারীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তারা স্লোগান দেন।

এ রহমান

মন্তব্য করুন: