ইঞ্জিন বিকলে সিলেট–আখাউড়া রুটে পাঁচ বছর ধরে বন্ধ ডেমু ট্রেন

৩২ কোটি টাকা অপচয়

ইঞ্জিন বিকলে সিলেট–আখাউড়া রুটে পাঁচ বছর ধরে বন্ধ ডেমু ট্রেন

প্রথম সিলেট প্রতিবেদন

১২/১২/২০২৫ ১১:৩৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট–আখাউড়া রেলপথে চালু হওয়া ডেমু ট্রেন মাত্র ছয় বছর চলার পর ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে গেছে। টানা পাঁচ বছর ধরে এই রুটে ডেমু সার্ভিস বন্ধ থাকায় সরকারের প্রায় ৩২ কোটি টাকা বিনিয়োগ কার্যত অপচয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক তিন বগির ডেমু ট্রেনটি উদ্বোধন করেন। স্বল্প দূরত্বে যাত্রীসেবা বৃদ্ধির জন্য কেনা এই ট্রেন কিছুদিন ভালো সার্ভিস দিলেও পাঁচ বছরের মাথায় নানান যান্ত্রিক সমস্যায় পড়ে অচল হয়ে যায়।

চীন থেকে আনা এই ট্রেনের প্রযুক্তির সঙ্গে স্থানীয় প্রকৌশলীরা পরিচিত না থাকায় ইঞ্জিন মেরামতেও ব্যর্থ হন। ২০১৯ সালে ট্রেনটি সিলেট থেকে ঢাকায় নেওয়ার পর আর ফেরেনি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘ইঞ্জিন নষ্ট হওয়ায় ডেমু ট্রেনটি বন্ধ রয়েছে। চালু হবে কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না।’


এ রহমান

মন্তব্য করুন: