জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলী হোসেন গ্রেপ্তার

জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলী হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/১২/২০২৫ ২২:৩০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ থানার এসআই ইমতিয়াজ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রাম এলাকায় মছলু হকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আলী হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ডাকাতির পর মামলার তদন্তে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া আলী হোসেন দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিসেবে সক্রিয় ছিল এবং বিভিন্ন চুরি ও ডাকাতির ঘটনাতেও তার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।

এ রহমান

মন্তব্য করুন: