ধর্মপাশায় দুই শতাধিক পাখি উদ্ধার ও অবমুক্ত

শিকারিদের পাতা ফাঁদে অভিযান চালাল উপজেলা প্রশাসন

ধর্মপাশায় দুই শতাধিক পাখি উদ্ধার ও অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/১২/২০২৫ ১৮:০৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় শিকারিদের পাতা ফাঁদ থেকে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সাদরা বিল এলাকায় কিছু অসাধু ব্যক্তি জাল ও অন্যান্য ফাঁদ তৈরি করে পাখি শিকার করছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি ফাঁদ থেকে বাবুই, শালিকসহ দুই শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করা হয় এবং সেগুলো আকাশে অবমুক্ত করা হয়। শিকারিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, “হাওর এলাকায় শীতকালে বিভিন্ন প্রজাতির পাখি আসে। শিকারিরা এসব পাখি ফাঁদে ধরে বাজারে বিক্রি করে। পাখি শিকার ও নিধন রোধে সবার সচেতনতা জরুরি। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

এ রহমান

মন্তব্য করুন: