দোয়ারাবাজারে আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

দোয়ারাবাজারে আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১২/২০২৫ ১৯:০৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সামাজিকমাধ্যমে এরই মধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, ভারত সীমান্ত দিয়ে অবৈধ গরু আনতে গিয়ে গত ১৫ জুন বিজিবির বাধার মুখে চোরাকারবারিরা হামলা চালায়। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন। পরে এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার ৪ নম্বর আসামি রফিকুল ইসলাম রাব্বিকে (২৮) শুক্রবার রাতে ছদ্মবেশে ধরতে গেলে সে প্রতিরোধ করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

ঘটনাস্থলে থাকা এসআই মনিরুল বলেন, “আসামি গ্রেফতারে গেলে সে ধস্তাধস্তি শুরু করে, তার পরিবারও অশোভন আচরণ করে। এটা আমাদের নিত্যদিনেরই চ্যালেঞ্জ। ভিডিওটি কেউ নেতিবাচকভাবে নেবেন না।”

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, “রফিকুল দীর্ঘদিন পলাতক ছিল। ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন: