সুনামগঞ্জ-৪: ঐক্যবদ্ধ বিএনপি, নুরুল–জাকেরীন বৈঠক

সুনামগঞ্জ-৪: ঐক্যবদ্ধ বিএনপি, নুরুল–জাকেরীন বৈঠক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৬/১২/২০২৫ ১৭:৩৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী ও নেতাদের মধ্যে ঐক্যের বার্তা আরও জোরালো হয়েছে। ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শনিবার সকালে মনোনয়নবঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি জাকেরীনের সার্বিক সহযোগিতা কামনা করেন।


দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সময় নুরুল ইসলামের সঙ্গে ছিলেন।


সাক্ষাৎ শেষে নুরুল ইসলাম বলেন, বিএনপির মতো বড় দলে বিভিন্ন আসনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। শেষ পর্যন্ত কেন্দ্র যে সিদ্ধান্ত দেয়, সবাই মিলে সেই প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেন। তিনি আশা প্রকাশ করেন, দলের সিনিয়র নেতা হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীন দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা রাখবেন।


তিনি আরও বলেন, “আমরা সবাই একই আদর্শে বিশ্বাসী। ঐক্যবদ্ধভাবে প্রচারণায় অংশ নিলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।”


এই বৈঠকের মধ্য দিয়ে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার বার্তা মিলেছে বলে দলীয় নেতারা জানান।

প্রীতম দাস

মন্তব্য করুন: