সুনামগঞ্জ ২ নাছির, সুনামগঞ্জ ৪ নুরুল বিএনপির দলীয় প্রার্থী

সুনামগঞ্জ ২ নাছির, সুনামগঞ্জ ৪ নুরুল বিএনপির দলীয় প্রার্থী

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/১২/২০২৫ ১৬:৫৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের আরও দুইটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন।

মির্জা ফখরুল বলেন, “আপনারা জানেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছি। আজকে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করছি। বাকি আসনগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন: